মাইক্রোক্রেডিট ব্যাংক হবে সামাজিক ব্যবসার মডেল: প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহিত।

মাইক্রোক্রেডিটের জন্য আলাদা ব্যাংক ও নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মাইক্রোক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান, যা মুনাফাভিত্তিক বাণিজ্যিক ব্যাংক নয়।

শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, মাইক্রোক্রেডিটের জন্য একটি আলাদা ব্যাংক তৈরি করতে হবে। এজন্য নতুন একটি আইন প্রয়োজন। এই ব্যাংকটি হবে সামাজিক ব্যবসার মডেলে পরিচালিত, যেখানে মালিকরা মুনাফা তুলতে পারবেন না।

তিনি আরও বলেন, এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, মানুষ জন্মগতভাবেই উদ্যোক্তা। এভাবে বেকারত্ব কমবে, মানুষ চাকরি খুঁজবে না, বরং নিজেই কাজ তৈরি করবে।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এই নতুন ধরনের ব্যাংক প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারে।

এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

রাজধানীসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

১০

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

১১

মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ

১২