৪৫০ কোটি টাকায় প্রধান কার্যালয়ের ভবন কিনবে এমটিবি

৪৫০ কোটি টাকা ব্যয়ে বানিজ্যিক ভবনের ১৫টি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

রাজধানীর গুলশান-১ নম্বরের ১৩৮ নম্বর সড়কে এই বাণিজ্যিক ভবন অবস্থিত। ভবনটির নিচতলা থেকে ১৪ তলা পর্যন্ত মোট ১৫ তলা কিনতে আনুমানিক খরচ ধরা হয়েছে ৪৫০ কোটি টাকা।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে মূল্য সংবেদনশীল এ সিদ্ধান্তের কথা আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে শেয়ারধারীদের জানানো হয়েছে।

ব্যাংকের দেওয়া তথ্যানুযায়ী, ভবনটির প্রতিটি ফ্লোর কিনতে খরচ হবে ৩০ কোটি টাকা। তবে এ সিদ্ধান্ত কার্যকর হবে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে।

সম্প্রতি ব্যাংকটি তাদের ২৫ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ১ ফেব্রুয়ারি থেকে প্রথমবারের মতো ব্যাংকের লোগো বদল করা হয়েছে। লোগো বদলের পর এখন ব্যাংকের প্রধান কার্যালয়ের জন্য নিজস্ব ফ্লোর কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১১

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১২