জেনে নিন চিকেন পপকর্ন বানানোর সহজ রেসিপি

ছবি: সংগৃহীত।

বিকেল বা সন্ধ্যার নাস্তায় ভাজাপোড়া খাবারের প্রতি কমবেশি সবারই এক ধরনের দুর্বলতা থাকে। মিষ্টি ও মসলাদার পদের পাশাপাশি যদি নাস্তার টেবিলে থাকে গরম, মুচমুচে ও ক্রিস্পি কোনো স্ন্যাকস, তাহলে সন্ধ্যাটা যেন নিমিষেই জমে ওঠে। ঠিক তেমনই একটি জনপ্রিয় আইটেম হলো চিকেন পপকর্ন। রেস্তোরাঁ বা বাজারে প্যাকেজজাত চিকেন পপকর্নের স্বাদ আমাদের পরিচিত হলেও, সামান্য পরিশ্রমে ঘরেই এর চেয়ে স্বাস্থ্যকর ও সুস্বাদু সংস্করণ তৈরি করে ফেলা সম্ভব।ঝামেলাহীন এই রেসিপি বানাতে সময়ও লাগে খুব কম। চলুন, দেখে নেওয়া যাক সন্ধ্যার নাশতায় কিভাবে বানাবেন চিকেন পপকর্ন।

 চিকেন পপকর্ন তৈরির উপকরণ

বোনলেস চিকেন ২৫০ গ্রাম

লেবুর রস ১ টেবিল চামচ

লবণ স্বাদমতো

গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ

আদা-রসুন পেস্ট ১ চা চামচ

ডিম ১টি

ময়দা হাফ কাপ

কর্নফ্লাওয়ার হাফ কাপ

ব্রেডক্রাম্ব প্রয়োজনমতো

তেল ভাজার জন্য

চিকেন পপকর্ন তৈরির প্রণালী

চিকেন ম্যারিনেট : প্রথমে চিকেন টুকরাগুলো একটি পাত্রে নিয়ে তার মধ্যে দিন লেবুর রস, লবণ, গোলমরিচ গুঁড়া ও আদা-রসুন পেস্ট।

ভালোভাবে মিশিয়ে অন্তত ৩০ মিনিট ঢেকে রেখে দিন। এতে মসলা চিকেনে ঢুকে যাবে।

ব্যাটার তৈরি : একটি আলাদা বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, সামান্য লবণ, একটি ফেটানো ডিম ও সামান্য পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করুন।

কোটিং করা : ম্যারিনেট করা চিকেন ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। 

চাইলে ডাবল কোটও করতে পারেন। এতে চিকেন আরো ক্রিস্পি হবে।

ভাজার পালা : একটি কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে চিকেন টুকরাগুলো সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। অতিরিক্ত তেল ঝরাতে কাগজের টিস্যুর ওপর রাখুন।

পরিবেশন করুন : টমেটো কেচাপ, মেয়োনিজ বা হালকা ঝাল মিষ্টি চিলি সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। চাইলে ব্যাটারে সামান্য চিলি ফ্লেক্স ও শুকনা অরিগ্যানো মেশালে আরো রেস্টুরেন্ট-স্টাইল স্বাদ পাবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২