জুলাই-আগস্টে গণহত্যা: এসি তানজিল ও ওসি আবুল হাসান ট্রাইব্যুনালে

ছবি সংগৃহিত।

জুলাই আগস্টের গণহত্যার মামলায় ঢাকার ওয়ারী জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 

রোববার (০৬ এপ্রিল) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে দিন ধার্য ছিল রোববার। 

এর আগে গত ৩০ জানুয়ারি যাত্রাবাড়ির আইসিটিবিডি ৫/২০২৪ নম্বর মামলায় গ্রেপ্তার যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হোসেন এবং যাত্রাবাড়ী জোনের তৎকালীন সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশন পক্ষে বিএম সুলতান মাহমুদ দুই মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলে দিন ধার্য করেন। একই সঙ্গে বিভিন্ন ডকুমেন্টস জব্দের বিষয়ে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম দুটি আবেদন করলে তা মঞ্জুর করে ট্রাইব্যুনাল।

সেদিন ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও মো. মিজানুল ইসলাম। এ সময় প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, ফারুক আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, এস এম মঈনুল করিম, মো. সাইমুম রেজা তালুকদার উপস্থিত ছিলেন।

তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত বছরের ২০ জুলাই কারফিউ জারি করে। ওইদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা পান করতে যান। ওই সময় কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। তখন এ আসামিদের নির্দেশে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি করা হয়।

সে সময় প্রাণভয়ে ছাত্র-ছাত্রীরা ছোটাছুটি করতে থাকেন। তাইম ও তার দুই বন্ধু লিটন চা দোকানের ভেতর ঢুকে শাটার নামিয়ে দেন। কিন্তু শাটারের নিচের দিকে একটু খোলা ছিল। সেখানে অবস্থানকারীদের পুলিশ টেনে বের করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তাইম ঘটনাস্থলে মারা যান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২