ধানমন্ডিতে জামায়াতের মিছিল থেকে সাংবাদিককে মারধরের অভিযোগ

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির বিরুদ্ধে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। মিছিল শেষে বিফ্রিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটিকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। এতে মাহফুজুর রহমান শিশির নামে একজন সাংবাদিক আহত হয়েছেন।

ঘটনার সূত্রপাত মূলত সাংবাদিকরা মূল বক্তাকে বক্তব্য দেওয়ার অনুরোধ করলে, জামায়াত কর্মীরা 'বক্তব্য নিতে হবে না' বলে জবাব দেয়। এর পরিপ্রেক্ষিতে একপর্যায়ে তারা মাল্টিমিডিয়া সাংবাদিক মাহফুজুর শিশিরের ওপর চড়াও হয়। তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে রাস্তায় ফেলে পিটিয়ে আহত করা হয়।

পরে আহত সাংবাদিকের কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি জামায়াত বিটের সাংবাদিক। তবে এ ব্যাপারে জামায়াত নেতাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, হামলাকারীরা তাদের দলের নয়, বরং বাইরের লোক। তাছাড়া, যে কোনো ধরনের সহিংসতা বা অপ্রিতিকর ঘটনা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ রয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। 

এর আগে জামায়াতের মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু করে ধানমন্ডি ২৭ মোড় গিয়ে আবার ৩২ নম্বর এসে শেষ হয়। মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, ধানমন্ডি থানা শাখার কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত

আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবিপ্রবি’র প্রথম সমাবর্তন

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

তেলের বাড়তি দামে বেড়েছে ট্রাকভাড়া, বেনাপোলে বিপাকে ব্যবসায়ীরা

এয়ারবাস বর্তমান সরকারের জন্য ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত

মা হারালেন রানী মুখার্জি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পাবনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

১০

জনগণের কাছে সহনশীলতা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১১

আরও ১১টি বোয়িং কেনার পথে বিমান

১২