দক্ষিণের পাশাপাশি উত্তর সিটিকেও সহযোগিতার আশ্বাস ইশরাকের

ছবি সংগৃহিত।

আগামী কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনায় সম্পূর্ণ প্রস্তুতির অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার (২৩ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব আগামী কুরবানির ঈদের আগে যাতে বর্জ্য ব্যবস্থাপনায় পর্যাপ্ত প্রস্তুতি থাকে।’

তিনি আরও জানান, উত্তরের মেয়র না আসা পর্যন্ত তিনি নিজে প্রশাসন ও পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করবেন। দক্ষিণ সিটির জন্য গঠন করা হবে জোনভিত্তিক মনিটরিং টিম, যাতে থাকবেন সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা।

 

ইশরাক বলেন, ‘আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি, দক্ষিণে পরিচ্ছন্নতা কর্মীদের সাথে আমি নিজেও থাকব। আগামী ১৬ ঘণ্টার মধ্যে একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণ করবো।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২