শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ দেবে অন্তর্বর্তী সরকার: অধ্যাপক আমিনুল

শিক্ষাখাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সবচেয়ে বেশি বরাদ্দ দিতে চান বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ব্যক্তিগতভাবেও প্রধান উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি শিক্ষার জন্য বরাদ্দ অনেক বাড়িয়ে দিতে চান। তিনি বলেছেন, শিক্ষায় বরাদ্দটা সবচেয়ে কম। এটা আগামীতে সবচেয়ে বেশি করা হবে।

তিনি বলেন, আমাদের সরকার শিক্ষাকে মানসম্মত, যুগোপযোগী এবং বিশ্বমানের করে গড়ে তোলার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার এ খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রধান উপদেষ্টা শিক্ষাখাতের উন্নয়নে বিশেষ অভিপ্রায় প্রকাশ করেছেন।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণে গুরুত্বারোপ করে বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ছাড়া শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয়। তাদের জন্য প্রচুর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে হবে। তারা যেন শিক্ষার্থীদের হাতে-কলমে শ্রেণিকক্ষে শেখাতে পারেন।

মাউশির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মোজাক্কার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী প্রমুখ


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২