খুলনা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে গত দুই দিনে ২০ হাজারেরও বেশি ব্যবহৃত প্লাস্টিক বোতল সংগ্রহের পাশাপাশি ৭ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।  

খুবির হাদী চত্বরে ‘গিভ অ্যান্ড টেক সিজন-২’ শীর্ষক কর্মসূচি থেকে এসব গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের সাধারণ সম্পাদক একরামুল হক জানান, গত বছরের ন্যায় এ বছরও ‘গিভ অ্যান্ড টেক’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।  

এ কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং সাধারণ লোকজন ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিয়ে গাছের চারা গ্রহণ করেছেন। আমরা গত দুই দিনে ৭ শতাধিক চারা বিতরণ এবং ২০ হাজারেরও বেশি ব্যবহৃত প্লাস্টিক বোতল সংগ্রহ করেছি। এ বিষয়ে খুবির জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, সোমবার দুপুরে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। মাত্র দুই দিনে এত প্লাস্টিক বোতল সংগ্রহ দারুণ একটা ব্যাপার। আমাদের আশেপাশে প্লাস্টিকের বোতল ও ভাঙা অংশ জমে পরিবেশ নষ্ট হচ্ছে। জনজীবন ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে। পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জনজীবন ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে। নানা অজুহাতে নির্বিচারে গাছপালা কেটে ফেলায় বাড়ছে তাপমাত্রা। ব্যতিক্রমধর্মী এই কর্মসূচির মাধ্যমে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশবান্ধব মানসিকতার সৃষ্টি হচ্ছে। তিনি ভবিষ্যতেও জনসচেতনতা ও বসবাসযোগ্য সুন্দর পরিবেশ তৈরিতে সবাইকে উৎসাহিত করতে এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী

দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠন নিয়ে রিট

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

যে হাত ইমারত তোলে, তাদের মাথার ওপর নিরাপদ ছাদ নেই

মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক বন্যা মোকাবিলায় হাওরে ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন’

৬ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

গিয়াস উদ্দিন সেলিমের পথের গল্পে ইয়াশ-বহ্নি, মুক্তি পাচ্ছে কবে

আন্দোলন-সংগ্রাম থেকে উন্নয়ন কার্যক্রমে সক্রিয় আব্দুল মজিদ খান

১০

অবিরাম বৃষ্টিতে ‍ডুবল নেত্রকোনায় হাওরের ধান

১১

বিশ্বের ১০০ জন তরুণ নেতার মধ্য জাবির মুনিয়া, উপাচার্যের অভিনন্দন

১২