অবিরাম বৃষ্টিতে ‍ডুবল নেত্রকোনায় হাওরের ধান

টানা কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার বোরো ফসল জলাবদ্ধতার কবলে পড়েছে। শুধু হাওরই নয় তলিয়ে যাচ্ছে সমতলও। গেল এক মাস ধরে জ্বালানি সঙ্কটে ধান কাটা কম্বাইন্ড হারভেস্টার মেশিন থাকলেও কাজে লাগাতে পারেনি কৃষক। ফলে জমিতেই রয়ে গেছে ধান। বাড়ছে পানি। 

কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় এক লাখ ৮৫ হাজার ৫৪৭ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। তারমধ্যে ৪১ হাজার ৬৫ হেক্টর আবাদ হয় শুধুমাত্র হাওরাঞ্চলে। 

নেত্রকোনার আটপাড়া উপজেলার সুমাইখালী ও মদনের গণেশের হাওরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা এখন কোমর পানিতে নেমে তাদের একমাত্র বোরো ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা করছেন। বজ্রপাতের আশঙ্কায় অনেক শ্রমিক মাঠে যেতে না চাওয়ায় কৃষকরা বাধ্য হয়ে পরিবারের স্কুলপড়ুয়া শিশু ও নারীদের নিয়ে ধান কাটছেন। তবে রোদ না থাকায় কেটে আনা ভেজা ধান শুকাতে পারছেন না তারা, ফলে ফলন নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

শ্রমিক সংকটের কারণে মজুরি আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে একজন শ্রমিকের দৈনিক হাজিরা ১ হাজার থেকে ১২০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। মোহনগঞ্জের মল্লিকপুর গ্রামের কৃষক মানিক তালুকদার জানান, দিন-রাত এক করে কাজ করেও লোক পাওয়া যাচ্ছে না। অধিক খরচে ধান কাটলেও সঠিক বাজার মূল্য পাওয়া নিয়ে সংশয়ে আছেন তারা।

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর হাওরে ৪৩ হাজার ৬৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যার মধ্যে বুধবার বিকেল পর্যন্ত ৬৬ শতাংশ (২৮ হাজার ৯৮৯ হেক্টর) ধান কাটা শেষ হয়েছে। জেলায় মোট বোরো আবাদ হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৫৪৭ হেক্টর জমিতে, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ লাখ ২১ হাজার ৭৩২ মেট্রিক টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, ফলন ভালো হলেও বৃষ্টির কারণে ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা কৃষকদের দ্রুত ধান কেটে ফেলার পরামর্শ দিচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ৬ দিনের মধ্যে হাওরের ধান কাটা শেষ হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ মার্কিন কৃষি বিভাগের প্রতিনিধিদল

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

৭ মাসে ডেঙ্গুর থাবায় অর্ধশত মৃত্যু

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলা, নিহত অন্তত ২০

‘বাতাসে দাঁড়িয়ে গান শোনা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে’

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা

১০

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

১১

শিক্ষার্থীদের মারধর নিয়ে কঙ্গনা বললেন, ‘প্রতিটি কাজের বিপরীত প্রতিক্রিয়া রয়েছে’

১২