শিক্ষার্থীদের মারধর নিয়ে কঙ্গনা বললেন, ‘প্রতিটি কাজের বিপরীত প্রতিক্রিয়া রয়েছে’

ছেবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত আবারও কথা বললেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আন্দোলন নিয়ে। আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের রাস্তায় মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে কথা বলেছেন তিনি। কঙ্গনার দাবি, যে কোনো কাজেরই প্রতিক্রিয়া থাকে, তাই এমন পরিস্থিতিতে অবাক হওয়ার কিছু নেই।

ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, যারা রাস্তায় মারধর ও অপমানের শিকার হচ্ছেন, তাদের বুঝতে হবে যখন কথা বলবেন, তখন অন্যের কথাও শুনতে হবে। তিনি আরও বলেন, আপনি যদি জনসম্পদের ক্ষতি করেন, তাহলে সাধারণ মানুষও আপনার ক্ষতি করবে। যদি দেশ ও দেশের নেতৃত্ব নিয়ে সমস্যা থাকে এবং প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করেন, তাহলে এবার তাদের কথাও শুনুন। তারা এই দেশকে ভালোবাসে এবং ভোটের মাধ্যমে এই সরকারকে ক্ষমতায় এনেছে। তাদেরও কথা বলার অধিকার আছে। তাই এখন কাঁদার কিছু নেই। প্রতিটি কাজের সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে

এর আগেও আন্দোলনকারীদের আচরণের তীব্র সমালোচনা করেছিলেন কঙ্গনা। তিনি মনে করেন, আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো অত্যন্ত অশোভন। তিনি লেখেন, জীবনে এক জায়গায় এত কুরুচিপূর্ণ দৃশ্য দেখিনি। ভিডিওগুলো দেখলে বিরক্ত লাগে। যেভাবে তারা কথা বলছে এবং যে ভাষা ব্যবহার করছে, তা ভারতের সংস্কৃতি ও সৌন্দর্যের সঙ্গে একেবারেই যায় না।

কঙ্গনা আরও বলেন, ভারত বৈচিত্র্য, সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ। অথচ তারা নিজেদের ‘তেলাপোকা’ বলে পরিচয় দিচ্ছে এবং আচরণও তেমনই করছে। এসব ভিডিও দেখে মানসিকভাবে ক্লান্ত লাগছে, তাই আমার ডিজিটাল ডিটক্স দরকার। 

প্রসঙ্গত, গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তর এলাকায় প্রায় ৫০ হাজার শিক্ষার্থী ও তরুণ ‘ককরোচ জনতা পার্টি’ আন্দোলনে অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই আন্দোলন ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রতিবাদকারীদের অনেকেই মিম, রিলস ও ভিডিওর মাধ্যমে আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরেন, যা দ্রুত ভাইরাল হয়। আন্দোলনের জেরে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

শিক্ষার্থীদের মারধর নিয়ে কঙ্গনা বললেন, ‘প্রতিটি কাজের বিপরীত প্রতিক্রিয়া রয়েছে’

ভুতুড়ে বিদ্যুৎ বিলে বিপাকে নগরবাসী, অভিযোগ দিলেও নীরব বিইআরসি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৩ জন গ্রেফতার, মামলা ৩০

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী

বিচারপতি খায়রুল হককে ‘শ্যোন অ্যারেস্ট’ না করতে হাইকোর্টে রিট

সিরাজদিখানে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

জাতীয় সংসদ ভবন চত্বরে আগুন: তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ

১০

গ্যাস সংকট কাটাতে মালয়েশিয়ার সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী

১১

মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

১২