রায়গঞ্জের সাহেবগঞ্জে গরু-ছাগলের হাট উদ্বোধন

ছিবি : সংগৃহীত।

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঐতিহ্যবাহী সাহেবগঞ্জ বাজারে গরু-ছাগলের হাটের শুভ উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন করেন,রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

দীর্ঘদিন ধরে সাহেবগঞ্জ হাট-বাজারটি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসলেও এখানে কোনো গরু-ছাগলের  হাট ছিল না। ফলে এলাকার মানুষকে গবাদিপশু কেনাবেচার জন্য দূর-দূরান্তে যেতে হতো।স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে এবার সাহেবগঞ্জ বাজারে গরু-ছাগলের হাট চালু করা হলো।

বৃহস্পতিবার(৭ মে) সকাল ১০ টায় সাহেবগঞ্জ হাট-বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মমিনের সভাপতিত্বে এবং নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নীট কম্পোজিট টেক্সটাইল মিলস্ লি. (গাজীপুর)-এর পরিচালক একরামুল হক,বেঙ্গল ইঞ্জিনিয়ারিং লিমিটেড সার্ভিসের পরিচালক বিশ্বজিৎ সাহা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শামসুল ইসলাম,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার,আলহাজ দুলাল হোসেন খান,ব্যারিস্টার আব্দুল বাতেন, রাশেদুল হাসান পাপন,আব্দুল লতিফ সরকার,ওবায়দুল হক সুমন,এনামুল হক সরকার,এ্যাড. আব্দুল গফুর,রুহুল আমিন,মাসুদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,সাহেবগঞ্জ বাজারে গরু-ছাগলের হাট চালু হওয়ায় স্থানীয় খামারী,ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হবেন এবং এ অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।বক্তারা আরো জানান,দূরের ব্যাপারীদের জন্য নিরাপত্তা ও থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিভল আরও ৫ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যুর মিছিল

জুলাইয়ের প্রামাণ্যচিত্র নিয়ে হট্টগোল, রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়লেন কূটনীতিকরা

ছাত্রদলকে সামাল না দিলে সরকারের পরিণতি আ. লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে স্বেচ্ছাসেবক দলের মটর সাইকেল শোভাযাত্রা

২৪শে জুলাইয়ে শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর করব জিয়ারত করেন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার

ভুয়া অন্তরঙ্গ ছবি ইস্যু, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর

বাংলাদেশের মাটিতে যেকোনো শক্তির বিনিময়ে ফ্যাসিস্টকে জন্ম নিতে দেব না: মাভাবিপ্রবি উপাচার্য

১০

জুলাই জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

১১

জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরবে: প্রধানমন্ত্রী

১২