দুর্নীতি বন্ধ করতে পারলে হাসপাতাল ভালোভাবে চলবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, হাসপাতালে দুর্নীতি বন্ধ করা, স্বচ্ছতা নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য থাকবে। আমরা যদি এগুলো বন্ধ করতে পারি তাহলে হাসপাতাল অনেক ভালোভাবে চলবে। শুক্রবার (২৬ জুন) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

শামা ওবায়েদ বলেন, এবারের বাজেট স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার বাজেট। বর্তমান এই ভঙ্গুর অর্থনীতিতে স্বাস্থ্য সেবায় এবং স্বাস্থ্য খাতে সর্বোচ্চ কী পরিমাণ বরাদ্দ দেয়া যেতে পারে এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমাদের প্রধানমন্ত্রী সব সেক্টরে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করে চলছেন। যার মধ্যে অগ্রাধিকার রয়েছে স্বাস্থ্য খাত। 

তিনি বলেন, ভৌগোলিক কারণে এই অঞ্চলের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অনেক গুরুত্বপূর্ণ। এই মেডিকেল কলেজ হাসপাতালে যেসব অনিয়ম রয়েছে সবকিছু আমাদেরকে ঠিক করতে হবে। সর্বোপরি আমরা চাই আমাদের রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। রোগী হাসপাতালে এসে যদি সেবা না পাই এবং চিকিৎসা না পাওয়ার কারণে ঢাকায় স্থানান্তর করা হয় তাহলে এটা হাসপাতালের অদক্ষতায় মধ্যে পড়ে। 

তিনি আরও বলেন, বিগত দিনের মতো রাজনৈতিক দলের পরিচয় ধরে কেউ যাতে হাসপাতালের অনৈতিক কাজ বা পরিবেশ নষ্ট না করতে পারে সেটা দেখতে হবে। এক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করতে হবে সবাইকে। =

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. আলী আকবর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৩ ঘণ্টায় পাগলা মসজিদে পাওয়া গেল ১০ কোটি টাকা

মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি

হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেই বাবা-মায়ের মাজারে প্রধানমন্ত্রী

চমেক হাসপাতালে দুই কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলো কেএসআরএম

প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব

হিজামা থেরাপি কী, কোন কোন সমস্যায় নেয়া হয়? উপকারিতা জানালেন চিকিৎসক

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ৩ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা, বড় ছেলের প্রাণ রক্ষা

১০

বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার

১১

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ৫৪৮২ টাকা

১২