নোয়াখালীতে স্বামী-স্ত্রীর বিষপান, স্ত্রীর মৃত্যু

ছবি সংগৃহিত।

নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে বিষপানে করেছেন আব্দুর রহিম (৩২) ও ফাতেমা আক্তার (২৭) দম্পতি। তাদের মধ্যে ফাতেমা আক্তার মারা গেছেন।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বজরা হাসপাতালে মারা যান ফাতেমা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আব্দুর রহিম। তাদের বাড়ি পাঁচগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড ভাওর গ্রামের সাদা পাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে একই উপজেলার বানসা গ্রামের জমাদার বাড়ির সামছুল আলমের মেয়ে ফাতেমার সঙ্গে রাজমিস্ত্রী আব্দুর রহীমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকত। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১০

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১১

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

১২