ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

ছবি: সংগৃহীত।

ম্যাপের জগতে রাজা গুগল ম্যাপ। এই নেভিগেশন সিস্টেম সারা বিশ্বে জনপ্রিয়। অচেনা পথ চলতে গুগল ম্যাপের জুড়ি নেই। যদিও ফোনে ইন্টারনেট থাকলে ম্যাপ ব্যবহার করা যায়। কিন্তু আপনি চাইলে নেট ছাড়াই ম্যাপ অফলাইনে ব্যবহার করতে পারবেন। 

গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরো পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়। সবচেয়ে বড় সুবিধা হলো—ইন্টারনেট সংযোগ না থাকলেও গুগল ম্যাপ ব্যবহার করা সম্ভব। এজন্য আগে থেকেই প্রয়োজনীয় ঠিকানা সেভ করে রাখতে হবে। এরপর অফলাইনে সেই ঠিকানায় পৌঁছানোর জন্য ম্যাপ ব্যবহার করা যাবে। এই ফিচার বিশেষভাবে কাজে আসে যখন আপনি নেটওয়ার্কহীন বা প্রত্যন্ত এলাকায় ভ্রমণে থাকেন।

সেভ করে রাখা ম্যাপের সাহায্যে সহজেই নেভিগেশন ব্যবহার করা যায় এবং গন্তব্যের দিকনির্দেশনা পাওয়া সম্ভব। এমনকি ডাউনলোড করা সেই ম্যাপ থেকেই লোকেশন সার্চ করাও যায়।

তবে অফলাইন অবস্থায় রিয়েল-টাইম ট্রাফিক ডিটেল, হাঁটা বা বাইসাইক্লিংয়ের নির্দেশনা কিংবা বিকল্প রুট দেখাবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে অফলাইনে ব্যবহারের জন্য গুগল ম্যাপ ডাউনলোড করবেন—

প্রথমে ফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি খুলুন। ডান দিকের ওপরের কোণে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

এরপর ‘অফলাইন ম্যাপ’ অপশনে যান।

‘সিলেক্ট ইওর ওন ম্যাপ’ অপশনে ট্যাপ করে যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করুন।

তারপর ‘ডাউনলোড’ অপশনে ট্যাপ করুন।

একবার ম্যাপ ডাউনলোড হয়ে গেলে, ইন্টারনেট বা মোবাইল ডাটা বন্ধ থাকলেও ম্যাপ দেখা ও নেভিগেশন চালানো যাবে। তবে মনে রাখতে হবে, অফলাইনে ডাউনলোড করা ম্যাপ শুধু নির্দিষ্ট এলাকার কিছু নতুন রুট দেখাতে পারবে।

এই অফলাইন ম্যাপ একসময় পর এক্সপায়ার হয়ে যায়, তাই নিয়মিত আপডেট করা জরুরি। সাধারণত ১৫ দিনের মধ্যে অফলাইন ম্যাপ এক্সপায়ার হয়। এরপর যদি ডিভাইসটি ওয়াই-ফাই সংযোগে থাকে, গুগল ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে সেই এলাকার ম্যাপ আপডেট করে দেয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২