অ্যাপলকে ৫৭০ ও মেটাকে ২২৮ মিলিয়ন ডলার জরিমানা করলো ইইউ

ছবি সংগৃহিত।

আইন লঙ্ঘনের জন্য অ্যাপলকে ৫৭০ ও মেটাকে ২২৮ মিলিয়ন ডলার জরিমানা করল ইউরোপীয় ইউনিয়ন। 

বুধবার (২৩ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায় ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট রেগুলেটর এ জরিমানা ঘোষণা করেন।

এই জরিমানাগুলি ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) অনুযায়ী বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ক্ষমতা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে প্রথমবারের মতো দেয়া হলো।

অভিযোগে বলা হয় অ্যাপল অ্যাপ ডেভেলপারদের নিজেদের অ্যাপ স্টোরের বাইরে যেতে গ্রাহকদের বাধা দেয়। অন্যদিকে মেটা ফেসবুক ও ইনস্টাগ্রামে "পে-অর-কনসেন্ট" মডেল চালু করেছিল, যেখানে গ্রাহকরা যদি ট্র্যাকিংয়ে রাজি না হন, তাহলে তাদের বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন কিনতে হয়। যা ডিএমএ আইন লঙ্ঘন করেছে বলে দাবি করেছে ইইউ।

ইউরোপীয় কমিশনের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে অ্যাপল বলেছে, ইউরোপীয় কমিশন আমাদের প্রোডাক্ট, ইউজার প্রাইভেসি ও নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছে। আর মেটা বলেছে, কমিশন আমাদের বিজনেস মডেল পাল্টাতে বাধ্য করছে যা কার্যত আমাদের ওপর বহু-বিলিয়ন ডলারের শুল্ক আরোপের মতো। 

ইউরোপীয় কমিশন বলছে, জরিমানা তুলনামূলক কম কারণ আইন লঙ্ঘনের সময়কাল কম ছিলো এবং আমাদের মূল লক্ষ্য ছিল সম্মতিতে পৌঁছানো, শাস্তি নয়।

কমিশনের অ্যান্টিট্রাস্ট প্রধান তেরেসা রিবেরা বলেন, আমরা স্পষ্ট ও নির্ভরযোগ্য নিয়মের ভিত্তিতে শক্ত কিন্তু ভারসাম্যপূর্ণ ব্যবস্থা নিয়েছি। ইউরোপে ব্যবসা করতে হলে আইন মানতে হবে।

তথ্যসূত্র: রয়টার্স


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

১০

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১১

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১২