ফেসবুকে প্রচুর হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করছেন, ব্যবস্থা নেবে মেটা

ছবি সংগৃহিত।

ফেসবুকে স্প্যাম কনটেন্ট ছড়ানো রোধে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান মেটা। সম্প্রতি এক ঘোষণায় মেটা জানিয়েছে, অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে কিংবা ছবির সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন দিয়ে অ্যালগরিদমকে ফাঁকি দিয়ে আর ফেসবুক থেকে অর্থ আয় করা যাবে না। 

দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, অপ্রাসঙ্গিক দীর্ঘ ক্যাপশন ও অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করা পোস্টগুলোর মনেটাইজেশন বন্ধ করে দিয়ে কনটেন্ট শুধু ফলোয়ারদের দেখানো হবে বলেও জানিয়েছে মেটা। 

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্প্যামি কনটেন্ট মানুষের মত প্রকাশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই যারা কৃত্রিমভাবে পোস্টের প্রচার ও আয় বাড়াতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

মেটা আরও জানায়, অনেক ব্যবহারকারী ফলোয়ার বাড়ানোর উদ্দেশ্যে শত শত অ্যাকাউন্ট তৈরি করে একই পোস্ট ছড়িয়ে দেয়। 

এখন থেকে এমন অ্যাকাউন্টের পোস্ট মুছে ফেলা হবে এবং আয় থেকে বঞ্চিত করা হবে। পাশাপাশি কোনো মন্তব্য যদি মিথ্যা বা সাজানো হয় বলে শনাক্ত হয়, তাহলে তার দৃশ্যমানতাও কমিয়ে দেয়া হবে।

এমনকি কোনো পোস্টে ‘ফেক’ কমেন্ট করে এগনেজমেন্ট বাড়াতে চাইলেও ধরে ফেলবে মেটা। নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, যার সাহায্যে ফেসবুক ব্যবহারীরা কোনো কমেন্ট ‘অপ্রয়োজনীয়’ মনে হলে রিপোর্ট করতে পারবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২