ইনস্টাগ্রামে নির্দিষ্ট ব্যক্তিদের থেকে স্টোরি ও লাইভ গোপন রাখবেন যেভাবে

ছবি সংগৃহীত।

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে আমরা প্রতিদিন অসংখ্য ছবি, ভিডিও, স্টোরি বা লাইভ শেয়ার করি ইনস্টাগ্রামে। তবে অনেক সময় সব কনটেন্ট সবার সঙ্গে শেয়ার করতে মন চায় না। এমনও হতে পারে, কোনো আত্মীয়, সহকর্মী বা পরিচিত কেউ যেন আপনার স্টোরি বা লাইভ দেখতে না পারে এমন হলে বেশ ভালো হয়। 

সেই বিষয়টি মাথায় রেখেই ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য রয়েছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার সহজ ব্যবস্থা। নির্দিষ্ট কয়েকটি সেটিংস পরিবর্তন করলেই আপনি নির্ধারিত কিছু ব্যক্তির কাছ থেকে আপনার স্টোরি ও লাইভ ভিডিও লুকাতে পারবেন।

নিচে ধাপে ধাপে দেয়া হলো কীভাবে ইনস্টাগ্রামে নির্দিষ্ট কাউকে আপনার স্টোরি বা লাইভ থেকে লুকাবেন—

ইনস্টাগ্রামে স্টোরি ও লাইভ গোপন রাখার পদ্ধতি

প্রথমে আপনার স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন এবং নিজের অ্যাকাউন্টে লগইন করুন।

অ্যাপের নিচে ডান পাশে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

আপনার প্রোফাইল পেজ ওপেন হলে ওপরের ডান পাশে থাকা তিনটি দাগের (≡) হ্যামবার্গার মেনুতে চাপ দিন।

সেখানে থেকে Settings and privacy মেনুতে প্রবেশ করুন এবং নিচে স্ক্রল করে খুঁজে নিন "Hide story and live" অপশন।

এখন "Hide story and live from" অপশনটি সিলেক্ট করুন।

আপনার ফলোয়ার তালিকা থেকে যাদের কাছ থেকে স্টোরি বা লাইভ লুকাতে চান, তাদের নাম সার্চ বক্সে লিখে খুঁজে বের করুন অথবা তালিকা থেকে স্ক্রল করে খুঁজে নিন।

যাদেরকে ব্লক করতে চান, তাদের প্রোফাইলের পাশে থাকা চেকবক্সে ট্যাপ করে নির্বাচন করুন।

সবশেষে ওপরের ডান পাশে থাকা ‘Done’ বাটনে ট্যাপ করুন।

এই প্রক্রিয়া সম্পন্ন করলেই নির্ধারিত ব্যক্তিরা আর আপনার ইনস্টাগ্রাম স্টোরি ও লাইভ দেখতে পাবেন না। চাইলে পরে আবার সেই তালিকা পরিবর্তন বা কারও ব্লক তুলে নিতে পারবেন।

বর্তমানে ডিজিটাল নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা অনেক বড় বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কনটেন্ট কারা দেখবেন, সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও স্বস্তিদায়ক হয়। ইনস্টাগ্রামের এই ফিচারটি ঠিক সেই কাজটাই সহজভাবে করে দেয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২