ইসরায়েলের ২ গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতির হামলা

ছবি সংগৃহীত।

ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান এলাত (উম্ম আল-রাশরাশ) বন্দর এবং নেগেভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। 

বুধবার (১৬ জুলাই) ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গোষ্ঠীটি দাবি করেছে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তাদের ছোড়া ড্রোনগুলো।

 

গাজায় দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের জবাবে মঙ্গলবার রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানান হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই যুগপৎ সামরিক অভিযানে তিনটি ড্রোন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে দুটি ড্রোন নেগেভের একটি বড় সামরিক ঘাঁটিতে এবং তৃতীয় ড্রোনটি এলাত বন্দরে আঘাত হানে।’

ইয়াহিয়া সারি বলেন, ‘আল্লাহর কৃপায় এই অভিযান তার নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করেছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘ইয়েমেন, তার সকল সামর্থ্য শক্তি দিয়ে গাজার ওপর আগ্রাসন এবং অবরোধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২