বাজারে কাঁচা মরিচে আগুন, দাম বেড়েছে তিন গুণ

ছবি সংগৃহীত।

বৃষ্টির মধ্যে বাজারে বেশ কিছু সবজির দাম বেড়েছে। তার মধ্যে কাঁচা মরিচের দাম আকাশ ছুঁয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম প্রায় আড়াই থেকে তিন গুণ বেড়ে ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁওয়ের তালতলা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এসব বাজার ঘুরে দেখা গেছে, দাম বেড়ে যাওয়ায় অনেক দোকানি কাঁচা মরিচ বিক্রি বন্ধ রেখেছেন। যারা বিক্রি করছেনও, তারা অন্যান্য দিনের তুলনায় কম পরিমাণে পাইকারি বাজার থেকে সংগ্রহ করেছেন।

ব্যবসায়ীরা বলছেন বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়া মরিচের গাছ মরে গেছে। এতে করে উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে।

কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচের ধরন ও বাজারের অবস্থানভেদে দামে কিছুটা পার্থক্য রয়েছে। পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ লঘুচাপ ও টানা বৃষ্টি শুরুর আগে পাইকারিতে কাঁচা মরিচের কেজি ছিল ৬০ থেকে ৮০ টাকা।

কাঁচা মরিচের দাম বাড়লেও অন্যান্য সবজির দাম কিছুটা হাতের নাগালেই রয়েছে। কারওয়ান বাজারে পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়, এক পিস লাউ বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায় এবং পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। তবে চালের দাম অত্যাধিক পরিমানে বাড়তি। যে কারণে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষকে ভুগতে হচ্ছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। আজ বিকেল থেকে দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে। তবে আগামী রোববার থেকে আবার বৃষ্টি বেড়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২