অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় বাংলাদেশিদের জন্য দারুণ সুযোগ

ছবি সংগৃহিত।

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সুখবর। এই স্কলারশিপে আবেদনের শেষ সময় ৪ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। 

এর আগে শেষ সময় ছিল ৩০ এপ্রিল। সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশন। তারা মঙ্গলবার (২ মে) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায়। 

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক বিভাগ এ বৃত্তি দিয়ে থাকে। এই স্কলারশিপের আওতায় স্বাস্থ্য, উন্নয়ন, পরিবেশ, টেকসই উন্নয়ন, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, প্রশাসন, অবকাঠামো, বিজ্ঞান, প্রকৌশল ও ব্লু ইকোনমির মতো নানা বিষয়ে পড়াশোনার সুযোগ মিলবে। 

২০২৫ সালের জন্য বিশ্বের ৫৫টি দেশের ১ হাজার ৫৫১ জন শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় পড়ার সুযোগ পাবেন। ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে অস্ট্রেলিয়া এই স্কলারশিপ কর্মসূচিতে ব্যয় করেছে প্রায় ২৭০ বিলিয়ন ডলার।

 

আবেদনের যোগ্যতা

> আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স ১৮ বছরের বেশি 

   হতে হবে

> অস্ট্রেলিয়ার নাগরিক হলে বা কোনো অস্ট্রেলিয়ান নাগরিকের সঙ্গে বিয়ের 

    বন্ধনে আবদ্ধ হলে আবেদন করা যাবে না

> সামরিক বাহিনীর সদস্যদের জন্য এই স্কলারশিপ প্রযোজ্য নয়

 

স্কলারশিপে যা যা সুবিধা থাকছে

> সম্পূর্ণ টিউশন ফি মওকুফ

> বইপত্র ও অন্যান্য শিক্ষাসামগ্রীর খরচ

> ইকোনমি ক্লাসে যাতায়াতের বিমানের টিকিট

> জীবনযাপন খরচ ও স্বাস্থ্যবিমা

> প্রয়োজন অনুসারে ফিল্ডওয়ার্কের জন্য সহায়তা

 

ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে প্রয়োজন

> আইএলটিএস স্কোর কমপক্ষে ৬ দশমিক ৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর 

   হতে হবে ৬ অথবা

> ইন্টারনেট টেস্টে টোয়েফলে স্কোর কমপক্ষে ৮৪ (আইবিটি) অথবা

> পিটিই অ্যাকাডেমিক স্কোর ৫৮

আবেদন পদ্ধতি: স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র পূরণ করতে ভিজিট করতে হবে Australia Awards Scholarships-এর অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু হয়েছিল ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে। আগ্রহী শিক্ষার্থীরা ৪ মে, ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এই স্কলারশিপ প্রোগ্রাম বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার এক দুর্লভ সুযোগ এনে দেয়। তাই যাদের প্রয়োজনীয় ইংরেজি স্কোর আছে, তাঁরা দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২