অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহীত ।

অবৈধ অস্ত্র উদ্ধারে ৫০০ টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে অস্ত্র উদ্ধারকারী বা সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি। সোমবার (২৫ আগস্ট) আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। 

তিনি বলেন, প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা, এলএমজি ৫ লাখ টাকা, চায়না রাইফেল এক লাখ, এসএমজি এক লাখ পঞ্চাশ হাজার, পিস্তল ও শর্ট গান উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। তবে এসব ক্ষেত্রে অস্ত্র উদ্ধারকারী বা সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে প্রচুর সংখ্যক নিয়োগ দেয়া হচ্ছে। এক্ষেত্রে নিয়োগ বাণিজ্য বা দুর্নীতি বন্ধে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

‘সচিবালয়ের কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতজন বা আত্মীয়স্বজন দুর্নীতি, নিয়োগ বাণিজ্য বা ঘুস বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসব বিষয়ে সাংবাদিকদের তথ্য তুলে ধরার আহ্বান জানাই’, যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২