দেশের বাজারে আজ থেকে নতুন দরে বিক্রি হবে স্বর্ণ

ছবি সংগৃহিত।

দেশের বাজারে গত রোববার (৪ মে) ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩ হাজার ৫৭০ টাকা কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (০৫ মে) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩১০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার (৬ মে) থেকেই দেশের বাজারে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

 

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪০ হাজার ১৪৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকায় বিক্রি হবে।

 

এর আগে, দুই দফা বাড়ানোর পর নববর্ষে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল। পরে চার দফা বাড়ানোর পর দুই দফায় দাম কমানো হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১০

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

১১

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১২