ফের বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

ছবি : সংগৃহীত।

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা। নতুন দাম আজ রবিবার (৩০ নভেম্বর) থেকে কার্যকর হবে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৬ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা

সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমে পানিশূন্যতা এড়াতে যে সচেতনতা জরুরি

মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

শাপলা চত্বরের ঘটনার মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

বাঁশির সুরে সুরে লাল মিয়ার গল্প

উইলস লিটলে মডেল টেস্টের নামে বাড়তি অর্থ আদায়!

বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা

দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার

শক্তি পরীক্ষার লড়াইয়ে জিতলো কোন দল

১০

আগামী দুই মাসেও জ্বালানি তেলের সংকট হবে না

১১

বাংলাদেশিসহ ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

১২