কমেছে জ্বালানি মজুদ, আর ১৫ থেকে ২০ দিন ডিজেলে চলবে ট্রেন

ছবি: সংগৃহীত।

দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে রেলপথেও চাপ পড়তে শুরু করেছে। প্রয়োজনীয় ডিজেল সরবরাহ কিছুটা বিঘ্নিত হওয়ায় বাংলাদেশ রেলওয়ের লোকোশেডগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় জ্বালানির মজুদ কমে এসেছে। বর্তমানে যে পরিমাণ ডিজেল মজুদ রয়েছে, তা দিয়ে আগামী ১৫ থেকে ২০ দিনের মতো ট্রেন পরিচালনা করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রেলওয়ের তথ্য অনুযায়ী, সাধারণত এক মাসের জ্বালানি মজুদ থাকে। তবে সাম্প্রতিক সময়ে তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। পূর্বাঞ্চলে এখন প্রায় ১২ লাখ ৫০ হাজার লিটার ডিজেল মজুদ আছে, যা দিয়ে ১৫–১৬ দিন ট্রেন চলবে। এ অঞ্চলে প্রতিদিন প্রায় ৮৩ হাজার লিটার জ্বালানি প্রয়োজন হয়।

অন্যদিকে পশ্চিমাঞ্চলে দৈনিক প্রায় ৯০ হাজার লিটার ডিজেল লাগে। সেখানে বর্তমানে প্রায় ১৯ লাখ ৫০ হাজার লিটার তেল মজুদ রয়েছে, যা দিয়ে প্রায় ২০ দিন ট্রেন চালানো সম্ভব। তবে কিছু লোকোশেডে মজুদ তুলনামূলক কম—রাজশাহী ও লালমনিরহাটে এক সপ্তাহের মতো জ্বালানি রয়েছে।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে রেলওয়ে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরবরাহ কিছুটা অনিয়মিত হলেও প্রয়োজন অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে।

রেলের মহাপরিচালক বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও ট্রেন চলাচলে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। দেশের বিভিন্ন স্থানে সংরক্ষিত মজুদ দিয়ে অন্তত ১৫ দিনের রিজার্ভ নিশ্চিত আছে। ঈদের পর পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

রেলওয়ের কর্মকর্তাদের ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে মজুদ কম থাকলেও যাত্রী ও পণ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক রাখতেই সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

কৃষি-যোগাযোগ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

৫ আগষ্টের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খামেনির শেষকৃত্যে বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা

অতিরিক্ত অর্থ আদায় করলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি

আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য ৭ দিন ছুটি দিয়েছি: ট্রাম্প

আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু

১০

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

১১

ভয়াবহ তাপপ্রবাহে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামে মৃত্যু ৩,৭০০ ছাড়াল

১২