সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার

গাজীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দিবাগত রাত ১২টার দিকে মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি করে হত্যার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে শ্রীপুর থানা হাজতে রাখা হয়েছে। 

জানা গেছে, শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয় তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সিরাজগঞ্জ–৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচিত হওয়া চয়ন ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১১টার কিছু সময় পর বহুতল ভবনটি ঘেরাও করে পুলিশ। পরে বাড়িটির চার ভবনের একটি ফ্ল্যাট থেকে চয়ন ইসলামকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২