বন্যায় ৩ দেশে মৃত্যু ৯০০ ছাড়াল

ছবি : সংগৃহীত।

দক্ষিণ–পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে টানা বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৯ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কয়েক শ জন। 

মালাক্কা প্রণালীতে গঠিত বিরল ক্রান্তীয় ঝড় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডজুড়ে বৃষ্টি ঝরিয়েছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই ভয়াবহ পরিস্থিতি জলবায়ু সংকটের কারণে আরো প্রকট হয়ে দাঁড়িয়েছে। মৌসুমি বর্ষণের সঙ্গে যুক্ত হয়েছে একটি ট্রপিক্যাল ঝড়, যা গত কয়েক দিনে অঞ্চলের বহু এলাকা প্লাবিত করেছে। এর মাধ্যমে হাজারো মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।

দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কায় সাইক্লোন ‘দিতওয়া’–এর আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রবিবার মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৩৪-এ দাঁড়িয়েছে। বহু মানুষ এখনো নিখোঁজ, আর রাজধানী কলম্বোর নিম্নাঞ্চলের বড় অংশ পানির নিচে। 

গত দুই দশকে ২০০৪ সালের ভয়াবহ সুনামির পর দেশটিতে এটি সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ।

সেই সুনামিতে প্রায় ৩১ হাজার মানুষ নিহত হয়েছিল এবং প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন হয়েছিল।

দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে জরুরি অবস্থা জারি করেছেন এবং বলেছেন, আমরা আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ও চ্যালেঞ্জিং প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। অবশ্যই আমরা আগের চেয়ে আরো শক্তিশালী একটি দেশ গড়ে তুলব।

এদিকে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, শুধু সুমাত্রা দ্বীপেই ৪৪২ জন মারা গেছেন এবং ৪০২ জন এখনো নিখোঁজ।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছাতে এখনও হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, যেখানে হাজারো মানুষ খাদ্যসহ প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া আটকা রয়েছেন।

অন্যদিকে থাইল্যান্ডেও গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ১৬২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ত্রাণ ও ক্ষতিপূরণ প্রদান শুরু করেছে। যারা পরিবারে সদস্য হারিয়েছেন, তাদের জন্য বিশেষ সহায়তা ঘোষণা করা হয়েছে। তবে সরকারের বন্যা মোকাবিলায় সমালোচনা বাড়ছে এবং অব্যবস্থাপনার অভিযোগে দুই স্থানীয় কর্মকর্তাকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে।

প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মৌসুমি বর্ষণ দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ায় ভূমিধস ও আকস্মিক বন্যা ডেকে আনে। তবে এ বছর একটি ট্রপিক্যাল ঝড় পরিস্থিতিকে আরো জটিল করেছে। ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে এ বছরের মৃত্যু সংখ্যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চগুলোর একটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২