গণআন্দোলনে পতন হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের: টুকু

সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ একটি লুটেরা, দুর্নীতিবাজ ও গণহত্যাকারী দল। তাদের পতন নিশ্চিত হয়েছে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে। এমনকি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার জন্য চল্লিশ মিনিট সময়ও ছিল না।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে কাজিপুর উপজেলা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা টুকু আরো বলেন, দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। মন খুলে কথা বলতে পারেনি। আমি বিশ্বাস করতে চাই, কাজিপুরের মানুষের মনে মূল্যবোধের জন্ম হয়েছে। তাই আগামীতে যার হাতে ধানের শীষ দেখবেন তাকেই ভোট দেবেন।

তিনি আরো বলেন, ১৬ বছর বিএনপি কথা বলতে পারেনি। এটাই ফ্যাসিবাদি আওয়ামী লীগ। মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন এরা আবার ফিরেও আসতে চাইলে পিটিয়ে বিদায় করবেন। এই দেশে বিএনপি ছাড়া কোন বিকল্প নেই।

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিম, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বেগম রুমানা মাহমুদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কন্ঠশিল্পী কনক চাঁপা ও নাজমুল হাসান তালুকদার রানা, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. রবিউল হাসান পুলিশ সংস্কার কমিশনের সদস্য ও উল্লাপাড়া আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী খান সাইদ হাসান জ্যোতিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২