ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনেও একুশের অনুপ্রেরণা: রিজভী

ছবি সংগৃহিত।

শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনেও একুশের চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ভাষার জন্য বিশ্বের কোনো দেশের মানুষ জীবন দেয়নি। বাঙালিরা মুখের ভাষা বাংলায় কথা বলতে জীবন বিলিয়ে দিয়েছে। যা সারা বিশ্বের কাছে বিস্ময়। ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করেছে। একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে প্রেরণার উৎস।

বিএনপির এ মুখপাত্র বলেন,জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনার দেখেছেন এতো উৎপীড়ন এতো অত্যাচার এতো বন্দিত্ব, তারপরও তিনি তার জনগণ আর দেশে ছেড়ে যাননি। এটাই হলো পার্থক্য বিএনপির সাথে তাদের।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা বারবার বলেছি আপনারা সংস্কার করবেন কিন্তু একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে, সেটা আপনারা শেষ করে সংসদ নির্বাচনের দিকে আপনারা এগোবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া কীভাবে বুঝবেন?

কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক: কৃষিমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে আরো অর্ধশত মামলা বিচারাধীন

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সৌদি তেল রপ্তানিতে নতুন শঙ্কা

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ চায় ভারতীয় আমদানিকারকরা

দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, চরাঞ্চল প্লাবিত

১০

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

১১

ভরিতে স্বর্নের দাম বাড়লো ১০৫০ টাকা

১২