দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা

ছবি: বাসস

পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ ছুটির পর আজ রোববার থেকে খুলছে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও ছুটে যান স্কুলের সামনে। শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে ক্লাসে ফিরেছে চিরচেনা পরিবেশ।

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠান প্রধানদের জন্য কিছু দিকনির্দেশনা দেয় সরকার।

গত ২৪ মার্চ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সারা দেশে শহর ও গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা রক্ষা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণে বেশ কিছু কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এর মধ্যে রয়েছে, প্রতি বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা দলগতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা; নিয়মিতভাবে বৃক্ষরোপণ করা; শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে অথবা আশেপাশে স্থানীয় বাজার বসলে তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার স্থানীয় প্রতিনিধিদের উদ্যোগে নিয়মিত পরিষ্কার রাখা; শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বিকেলে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা এবং আন্তঃইউনিয়ন খেলাধুলা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা।

পাশাপাশি, সার্বিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় ছয় সদস্যবিশিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দামে ধাক্কা, দূরপাল্লার কোন রুটে কত ভাড়া?

১

হরমুজ খুলতে ইরানের প্রস্তাব , ট্রাম্পের সাফ 'না'

২

‘চাঁদা না দেওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুট

৩

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

রাড্ডা এমসিএইচ ভাঙচুর : পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

৫

মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে

৬

আধা ঘণ্টা পর নিভল বনানীর বহুতল ভবনে লাগা আগুন

৭

শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণশিক্ষা মন্ত্রণালয়ের

৮

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না

৯

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ; সবাইকে সচেতন হওয়ার আহ্বান

১০

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে

১১

বাসের ধাক্কায় ১০ মাস বয়সী শিশুসহ প্রাণ গেলো মায়ের

১২