সলঙ্গায় নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার

ছবি : সংগৃহীত।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২।এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ জানায়,গত রবিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া-ঢাকা মহাসড়কের হোটেল নিউ মায়ের আঁচল সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে বাসে তল্লাশি করে বিপুল পরিমাণ বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

 

আটক ব্যক্তি দুলাল হোসেন (৬৮)। তাঁর বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামে।

র‌্যাব জানায়,তাঁর কাছ থেকে মাদক বেচাকেনায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২