ব্রিজের রেলিং ভেঙে ভোজ্য তেলবাহী ট্রাক খাদে, চালক নিহত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে ভোজ্য তেলবাহী একটি ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১২ আগস্ট) ভোরে রাজনগর উপজেলার ধমাইছড়া ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকার নারায়ণগঞ্জ থেকে ভোজ্য তেলবোঝাই ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। ভোরে ধমাইছড়া ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পানিতে পড়ে যায়। এতে ট্রাকের চালক রোম্মান সরকার গাড়ির ভেতরেই চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং গাড়ির নিচ থেকে চালকের মরদেহ উদ্ধার করেন। এ সময় আহত ট্রাকের হেলপারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিহত ট্রাকচালক রোম্মান সরকারের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাঘেরবাজার এলাকায়। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাস করতেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপসর্গ ও নিশ্চিত হামে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

নির্বাচন আয়োজনের প্রস্তুতি শেষের দিকে রাষ্ট্রপতি নির্বাচন: কীভাবে হবে ভোট

ব্রিজের রেলিং ভেঙে ভোজ্য তেলবাহী ট্রাক খাদে, চালক নিহত

রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর

সুপ্রিম কোর্টের এজলাসে গণমাধ্যমের প্রবেশাধিকার পুনর্বহাল দাবিতে অবস্থান

পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ল্যাংড়া রুবেলসহ গ্রেপ্তার ৫

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

বেবি শার্কের সেই ছোট্ট ছেলেটি এবার গাইবেন নিজের গান

আত্মহত্যা করেছেন কনটেন্ট ক্রিয়েটর মিনা চান

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দিল্লি গিয়ে মোদির সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক

১০

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

১১

রাঙামাটিতে দেড় দশকে ১৩ হাতির মৃত্যু, প্রাণ গেছে ৩৬ জনের

১২