ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে তারা সড়কে অবস্থান নেন। এখন পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা এখনো পরিশোধ করা হয়নি। ১০ মার্চ দেওয়ার কথা থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এসব কারণে তারা ক্ষোভে মহাসড়ক অবরোধ করেন। এর আগেও আন্দোলন করে আমাদের বকেয়া বেতন নিতে হয়েছেঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে তারা সড়কে অবস্থান নেন। এখন পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা এখনো পরিশোধ করা হয়নি। ১০ মার্চ দেওয়ার কথা থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এসব কারণে তারা ক্ষোভে মহাসড়ক অবরোধ করেন। এর আগেও আন্দোলন করে আমাদের বকেয়া বেতন নিতে হয়েছে।
সুইং সেকশনের কর্মী লিপি আক্তার বলেন, ঈদ সামনে, কেনাকাটার বিষয় আছে। আমাদের বেতন, ঈদ বোনাস, বাৎসরিক ছুটির টাকা এখনো দেয়নি। কবে দিবে, কখন দিবে কেউ কোনো কথা বলে না। গতকাল জিএম আমাদের বলছে আজকে কথা বলে বেতন দিবে। কিন্তু আজকে জিএমই নাই কারখানায়। এর আগেও আন্দোলন করে আমাদের বকেয়া বেতন নিতে হয়েছে।