বিএনপি পতিত ফ্যাসিবাদের পথে হাঁটছে: জামায়াত আমির

বিএনপি পতিত ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশটি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়। সেখানে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান অংশগ্রহণকারীরা।

ডা. শফিকুর রহমান বলেন, জাতির স্বার্থে আগামীতে সামনে থেকে লড়াই চালিয়ে যাবে জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, দেশের ক্যাম্পাসগুলোতে আবারও পূর্বের মতো হামলার ঘটনা ঘটছে। এ ধরনের পরিস্থিতি নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় অমান্য করে বিএনপি নিজেদের অস্তিত্ব অস্বীকার করছে। দেশকে স্বৈরাচারের পথে নিতে চাইলে বিরোধী শক্তি বাধা হয়ে দাঁড়াবে।

১১ দলীয় ঐক্যের নেতারা সমাবেশে অভিযোগ করেন, বিএনপি নিজেদের নোট অব ডিসেন্ট জাতীয়ভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং কর্তৃত্ববাদী একনায়কতন্ত্র কায়েমের প্রবণতা দেখাচ্ছে।

জামায়াত নেতারা দাবি করেন, প্রায় পাঁচ কোটি মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ করেছে। তারা দ্রুত সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আহ্বান জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২