সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতা নিহত

ছবি সংগৃহিত।

সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রদল নেতা‘ছুরিকাঘাতে‘ নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে আহত হলে সহপাঠীরা সাম্যকে হাসপাতালে নিয়ে যান।

সহপাঠীরা আরও জানিয়েছেন, সাম্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, 'দুর্বৃত্তরা সোহরাওয়ার্দী উদ্যানে ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।'

হাসপাতালে নিহতের সহপাঠী আশরাফুল ইসলাম রাফি বলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র সাম্য থাকতেন এফ রহমান হলে। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

তিনি আরও বলেন, 'রাতে মোটরসাইকেল চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। সে সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে ওই চালকের সঙ্গে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ে আঘাত করে পালিয়ে যান।'

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, রাতে বন্ধুরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালটির জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এই ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২