যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় দম্পতি নিহত, মেয়ে আহত

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সড়ক পার হতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তাদের মেয়ে আহত হয়েছে।

আজ সোমবার সকাল ৭টার দিকে মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের বিপরীত পাশের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রুনা আক্তার ও তার স্বামী আব্দুল জব্বার। তাদের মেয়ে জুঁই আক্তার গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসআই মাহমুদুল হাসান বলেন, আজ সোমবার সকালে ওই তিনজন মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই রুনা আক্তারের মৃত্যু হয়। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আব্দুল জব্বার মারা যান। আহত জুঁই আক্তার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের স্বজনরা জানান, নিহত দম্পতি রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক বা হেলপারকে পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২