চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটে আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে। 

স্থানীয় সুত্রে জানা যায়, লোকনাথপুর গ্ৰামের মোছেক আলীর ছেলে নির্মাণ শ্রমিক রিন্টু (৩০) আজ সকালে লোকনাথপুর বাসস্ট্যান্ড পাড়ার জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত ঐ ভবনের পাশে দিয়ে যাওয়া পল্লী বিদ্যুৎ সমিতির সংযোগ লাইনের তারে পা লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছাদের উপর থেকে নিচে পড়ে যান তিনি। তার সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২