হার্ট অ্যাটাকে মারা গেলেন কৌতুক অভিনেতা রাজু

ছবি: সংগৃহীত ।

কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির বিখ্যাত কৌতুক অভিনেতা ও থিয়েটার ব্যক্তিত্ব রাজু তালিকোট মারা গেছেন। সোমবার (১৩ অক্টোবর) হার্ট অ্যাটাক হয়ে রাজ্যের উদুপি জেলার মণিপালের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে ৬২ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর গভীর রাতে একটি সিনেমার শুটিংয়ের জন্য উদুপিতে ছিলেন রাজু। এ সময় বুকে ব্যথা অনুভব করেন। পরে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয়। কিন্তু চিকিৎসকরা অনেক চেষ্টার পরও ফেরাতে পারেননি তাকে। পরদিন সোমবার সন্ধ্যায় মৃত্যু হয় তার।

এ তারকার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজ্যজুড়ে। উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এক বার্তায় শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে রাজুর মৃত্যুকে কন্নড় চলচ্চিত্র শিল্পের জন্য অনেক বড় ক্ষতি বলে অভিহিত করেছেন তিনি।

অভিনেতা রাজু উত্তর কর্ণাটকের থিয়েটার সার্কিটের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। তিনি নাটক ও সিনেমায় উপযুক্ত হাস্যরসাত্মকের মাধ্যমে দর্শকহৃদয়ে ছাপ রেখেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘কলিযুগদ কুডুকা’ নাটক, যা তাকে ব্যাপক প্রশংসা এনে দেয় দর্শকমহলে।

রাজুর প্রথম সিনেমা ছিল ‘হেন্দাথি আন্দারে হেন্দাথি’। এরপর ‘মানসারে’, ‘পঞ্চরঙ্গি’, ‘রাজাধানি’, ‘লাইফু ইস্তেনে’, ‘আলেমারি’ ও ‘পাঞ্জাবি হাউজ’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। আবার ‘বিগ বস’ কন্নড়ের সপ্তম মৌসুমেও অংশ নিয়েছিলেন কন্নড় তারকা রাজু।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২