টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ গ্রেনেড-গুলি উদ্ধার

ছবি সংগৃহীত ।

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ফের বিপুল পরিমাণ হ্যান্ড গ্রেনেড, গ্রেনেডের ডেটোনেটর, রাইফেল ও পিস্তলের গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (৩১ মে  দুপুরে) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার ভোর ৫টার দিকে টেকনাফের দমদমিয়া নেচার পার্ক এলাকায় কোস্টগার্ড পূর্ব জোনের অধীনে টেকনাফ স্টেশন এবং টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেচার পার্কের ভেতরে একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে এসব গ্রেনেড-গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, ওই পুকুরে একটি বস্তায় অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় এগুলো লুকিয়ে রাখা হয়েছিল। খবর পেয়ে অভিযানে নামে কোস্টগার্ড। অভিযানের এক পর্যায়ে বস্তাটি উদ্ধার করা হয়। পরে বস্তায় তল্লাশি চালিয়ে ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর উদ্ধার করা হয়। একই সময়ে ওই পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গুলি, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। তবে অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। অবৈধ বিষ্ফোরক ও মাদকদ্রব্য পাচার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ২০ মে টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি রাইফেল, দুটি ম্যাগাজিন, একটি দেশিয় পিস্তল, একটি দুই নলা বন্দুক, তিনটি দেশীয় একনলা বন্দুক ও ৯৭৫ রাউন্ড জি-৩ রাইফেলের তাজা গুলি উদ্ধারের কথা জানায় কোস্টগার্ড। মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গোলার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে জানতে পেরে  ওই অভিযান পরিচালিত হয় বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২