সিরাজগঞ্জে বিএনপি নেতাদের মধ্যে হাতাহাতি, ভিডিও ভাইরাল

উল্লাপাড়ার দুই বিএনপির নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই নেতার হাতাহাতির ভিডিওটি ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে দেখা যাচ্ছে, বিএনপি নেতা উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক এমপি এম আকবর আলী ও শরফুদ্দিন মঞ্জু নামে অপর এক বিএনপি নেতার মধ্যে হাতাহাতি হচ্ছে। এখানে পুলিশ সংস্কার কমিশনের সদস্য সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতিকে দুপক্ষকে থামানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। 

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনের হোটেল মুঘল কাবাবে উল্লাপাড়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি  কমিটির  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সম্মেলন প্রস্তুত কমিটির সমন্বয়ক নুর কায়েম সবুজ, সাবেক সংসদ সদস্য এম.আকবর আলী, এ্যাড,সিমকী ইমাম খান, ডিআইজি (অব)খান সাঈদ হাসান ও সাবেক ছাত্রনেতা কে এম শরফুদ্দিন মন্জু উপস্থিত ছিলেন। মিটিংয়ের শেষ পর্যায়ে বগুড়ায় তারুন্যের সমাবেশে যোগ দেয়ার বিষয়ে আলোচনা করেন নেতৃবৃন্দু।

এসময় বগুড়ায় নেতাকর্মীদের নিয়ে যোগদানের বিষয়ে আলোচনার এক পর্যায়ে যাতায়াত ও অন্যান্য খরচের প্রসঙ্গ ওঠে। এ প্রসঙ্গে শরফুদ্দিন মন্জু সাবেক এমপি এম.আকবর আলীকে উদ্দেশ্য করে বলেন, আপনি তো হাজার কোটি টাকার মালিক আপনিই না হয় যাবতীয় খরচ বহন করেন। এসব নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে আকবর আলী শরফু্দ্দিন মন্জুকে ধাক্কা দেন। পরবর্তীতে মন্জুও আকবর আলীকে ধাক্কা দেন। পরে পাশে থাকা অন্য নেতারা দুজনকে থামিয়ে দেয়ার চেষ্টা করেন।

উপজেলা বিএনপির নেতৃত্বস্থানীয় নেতাদের এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাধারন জনগনের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে কথা বলতে ঘটনাস্থলে উপস্থিত নেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২