চুয়াডাঙ্গা ডিসির অফিসিয়াল মোবাইল নম্বর হ্যাক করে চাঁদাবাজি

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সরকারি মোবাইল ফোনের সিম হ্যাক করে বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশ নাম্বারে চাঁদা দাবি করেছে একটি হ্যাকার চক্র।

জেলা প্রশাসকের ব্যবহৃত সরকারি মোবাইল ০১৭১৫ ০৪৯৭২৫ এই নাম্বার হ্যাক করে বিভিন্ন ব্যক্তির কাছে হোয়াটস অ্যাপে বার্তা পাঠিয়ে বিকাশে টাকা চাওয়া হয়।

(৭ জানুয়ারি) সকাল ১০ টা ৫৮ মিনিটে একটি হোয়াটস অ্যাপে ম্যাসেজ  আসে, আর্জেন্ট ১৫ হাজার টাকা লাগবে এই ০১৬২৩৬৯২৬৯১ নাম্বারে বিকাশ করুন।

এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) এন্ট্রি করেছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে এ  ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ব্যবস্থা নেয়া হচ্ছে।  দ্রুত ঠিক হয়ে যাবে, কেউ যেন ভুল করে কোন প্রতারকের খপ্পরে না পড়েন।  কেউ যেন উল্লেখিত নম্বরে কোন টাকা  না পাঠায়।  

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ মার্কিন কৃষি বিভাগের প্রতিনিধিদল

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

৭ মাসে ডেঙ্গুর থাবায় অর্ধশত মৃত্যু

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলা, নিহত অন্তত ২০

‘বাতাসে দাঁড়িয়ে গান শোনা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে’

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা

১০

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

১১

শিক্ষার্থীদের মারধর নিয়ে কঙ্গনা বললেন, ‘প্রতিটি কাজের বিপরীত প্রতিক্রিয়া রয়েছে’

১২