চাঁনখারপুলে হত্যা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই

ছবি সংগৃহীত।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের অভিযোগ গঠনের শুনানি শেষ। ১৪ জুলাই এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আদেশ দেন।

এর আগে একই দিন আলোচিত এ মামলায় কনস্টেবল সুজনসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেই সঙ্গে মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন সব আসামিরা। পরে অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য ১৪ জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এদিন ট্রাইব্যুনালে হাজির করা ৪ আসামি হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশেদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

আলোচিত এ মামলায় গত রোববার (২৯ জুন) পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছিল প্রসিকিউশন। সেদিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আইজিপির কমান্ডে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি ও হামলা চালানোর নির্দেশ দেন ডিএমপি কমিশনার। 

এর আগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ এই মামলায় পলাতক ৪ আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হয়। আইনজীবী কুতুবউদ্দিনকে তাদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

গত ২৫ মে চাঁনখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম (ফরমাল চার্জ) আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা ট্রাইব্যুনালে উপস্থাপন করে অভিযোগটি আমলে নেয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর।

এর আগে মামলার চূড়ান্ত অভিযোগ প্রসিকিউশনের হাতে জমা দেয় তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, ৯০ পৃষ্ঠার এ তদন্ত প্রতিবেদন ১৯৫ দিনের তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেয়া হয়েছে। ঘটনার সময়কাল ছিল ১ জুলাই থেকে ৫ আগস্ট।

ঢাকা মহানগরীর চাঁনখারপুল এলাকায় গত ৫ আগস্ট শান্তিপূর্ণ আন্দোলনে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক নিহত হন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

১১

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১২