শীতে মধুর উপকারিতা

ছবি: সংগৃহীত।

শীতে প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠাণ্ডা লাগা, কাশির সমস্যা কমে যায়। তবে খেতে হবে আসল-খাঁটি মধু। বাজারে বিশেষ করে আজকাল অনলাইন শপগুলোতে খাঁটি মধু পাওয়া যায় বলে প্রচারণা দেখা যায়। তবে অনেকের মনে সন্দেহ রয়েছে এই মধু আসলেই খাঁটি তো! নকল মধুগুলোতে বেশি লাভের জন্য চিনির সিরাপ মেশানো হয়। উপকারের আশায় নকল মধু খেয়ে, উপকার তো পাই-ই না, বরং ক্ষতি হয় আমাদের। তাহলে মধু চেনার উপায় জেনে নিন:

নকল মধু

• নকল মধুতে ফেনা হয়

• একটু টকটক গন্ধ থাকে বা গন্ধ তেমন ভালো হয় না

• বেশ পাতলা হয়

• তলানিটা খসখসে থাকে

• স্তরগুলো আলাদা করা যায়

আর খাঁটি হলে

• সামান্য মধু আঙুলে নিন, এর ঘনত্ব দেখুন। আসল মধু অনেক বেশি আঠালো হবে

• একগ্লাস পানিতে মধু ড্রপ আকারে ছেড়ে দিন, খাঁটি মধু ড্রপ অবস্থায়ই গ্লাসের নিচে চলে যাবে

• মধুতে পিঁপড়া ধরবে না

• দীর্ঘদিন থাকলেও মধুর নিচে জমাট বাঁধবে না।

মধুতে প্রায় ৪৫টিও বেশি খাদ্য উপাদান থাকে। তবে এতে সাধারণত কোনো চর্বি ও প্রোটিন নেই। প্রতি ১শ গ্রাম মধু থেকে আমরা ৩০৪ ক্যালরি পাই।

এবার মধু খাওয়ার গুণগুলো জানি:

ত্বকের সমস্যায় মধু

ত্বকের অ্যালার্জিজনিত সমস্যায় অলিভ অয়েল ও মধু মিশিয়ে লাগালে ত্বকের সমস্যা দূর হয়। সেক্ষেত্রে মধু অবশ্যই খাঁটি হতে হবে।

ক্ষত বা পোড়া স্থানে মধু

বেশ কিছু রোগের জীবাণু নাশে মধুর জুড়ি নেই। পোড়া বা ক্ষতের স্থানে মধু লাগালে উপকার হয়।

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি

মধুতে যথেষ্ট পরিমাণে কপার, মানে তামা, আয়রন ও ভিটামিন ‘বি’ কমপ্লেক্স, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ ভূমিকা রাখে।

হৃৎপিণ্ড সুস্থ রাখতে

এক চামচ মৌরি গুঁড়ার সঙ্গে এক বা দু-চামচ মধুর মিশ্রণ হৃদরোগের টনিক হিসেবে কাজ করে। এটা হৃৎপেশিকে সবল করে এবং এর কার্যক্ষমতা বাড়ায়।

রক্ত পরিষ্কার করে চর্বি কমায়

এক গ্লাস গরম পানির সঙ্গে এক বা দুই চামচ মধু ও এক চামচ লেবুর রস মেশান। পেট খালি করার আগে প্রতিদিন এই মিশ্রণ খান। এটা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। পাশাপাশি পেট পরিষ্কার ও মেদ কমাতেও সাহায্য করে।

দৃষ্টিশক্তি

গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে। এজন্য প্রতিদিন সকালে খাবার এক ঘণ্টা আগে মধু খাওয়া উচিত।

সৌন্দর্যচর্চায় মধু

শুধু শরীর নয়, সৌন্দর্যচর্চাতেও রয়েছে মধুর বড় ভূমিকা। রাসায়নিক পদার্থের প্রসাধন সামগ্রীর পার্শ্বপ্রতিক্রিয়া থেকে ত্বককে রক্ষা করতে নানা উপায়ে মধু ব্যবহার করা হয়। মধু ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২