পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ছবি:সংগৃহীত ।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পঁচাভান্ডার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সবুজ মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকার পঁচাভান্ডার সীমান্তের ৮৬৪/৫নং মূল সীমানা পিলারের নিকট এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় নাগরিকদের সঙ্গে মিলে গরু আনার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি প্রবেশ করেন। এ সময় সীমান্তে দায়িত্বে থাকা ভারতের চেনাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সবুজ মিয়া (৩০) নামে এক যুবক। গুলির শব্দে সঙ্গে থাকা অন্যরা দ্রুত পালিয়ে আসতে সক্ষম হলেও সবুজের মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে যায়। ঘটনার পর বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পাটগ্রাম থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ বিএসএফের কাছে রয়েছে। বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২