বাংলাদেশ তোমাকে মনে রাখবে কারিনা: ফারুকী

ছবি: সংগৃহীত।

গতকাল শুক্রবার দিবাগত রাতে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি আবেগঘন পোস্ট করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

পোস্টে তিনি লেখেন, 'যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিল, তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা, কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে। আর আমি মনে রাখবো তোমার উইটের কারণে, তোমার ডিলাইটফুল প্রেজেন্সের কারণে। তোমার সঙ্গে করা কাজ ৩৬-২৪-৩৬–এর কারণে।’

ফারুকী আরও লেখেন, 'তুমি যেদিন প্রথম আমাদের বাসায় আসো, সেদিন তুমি আমার আর তিশার সঙ্গে ছবি তুলতে চাইছিলা। বলছিলা, আমাদের ফ্যান তুমি। আমরা বলছিলাম, আমরা তোমার ফ্যান। তুমি লজ্জা পেয়ে হাসতেছিলা।'

পোস্টের শেষ অংশে কারিনার মৃত্যু প্রসঙ্গে অনেকটা আবেগঘন বার্তায় ফারুকী লেখেন, ‘মানুষ মরে গেলে নাকি সব সত্য দেখতে পায়। এখন নিশ্চয়ই তুমি বিশ্বাস করছো, আমরা তোমার অনেক বড় ফ্যান ছিলাম। অনেক অনেক কথা মনে পড়ছে। আল্লাহ, তোমাকে বেহেশত নসিব করুক, কারিনা।’

শেষে মানুষের মৃত্যু নিয়ে ফারুকী লেখেন, ‘এই পোস্টে যদি হাহা দেখো, জানবা কিছু লোক শুধু মানুষ হত্যার জন্যই বিখ্যাত তা না, মৃত্যুতেও উল্লাস করার জন্য বিখ্যাত। ইউ নো দেম, বাংলাদেশ নোজ দেম। রেস্ট ইন পিস, মাই সিস্টার!’

উল্লেখ্য, লিভার–সংক্রান্ত জটিলতায় উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শনিবার (১৬ মে) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে কায়সার হামিদ লিখেছেন, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত  দু:খের সাথে জানাচ্ছি যে আমার প্রানপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার  মেয়ের কোন ভূল ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে  আপনারা তাকে ক্ষমা করে দিবেন।' 

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, 'যারা এই দু:সময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমিন।'


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

২

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি ছানোয়ার

৩

ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সেই পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

৪

চুয়াডাঙ্গা জেলা পুলিশের ৩২তম পুলিশ সুপার হিসেবে মেহেদী শাহরিয়ারের যোগদান

৫

৬০০ বছরের পুরোনো মসজিদের একাংশ অপসারণ ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৭

ম্যাডোনা জিতলেন ৭ পুরস্কার, টেইলর গড়লেন রেকর্ড

৮

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

৯

হাম ও উপসর্গে মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই

১০

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১১

বাংলাদেশে স্বাস্থ্যখাতে পাকিস্তানি বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১২