আন্তর্জাতিক মানবাধিকার সূচকে এখনো ‘বি’ ক্যাটাগরিতে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আজ ১০ ডিসেম্বর সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। মানবাধিকার সুরক্ষায় জাতীয় প্রতিষ্ঠানের সক্ষমতা ও স্বাধীনতার বিচারে বাংলাদেশ এখনো নেতিবাচক অবস্থানে রয়েছে। জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল অ্যালায়েন্স অব ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনসের (জিএএনএইচআরআই) সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ‘বি’ ক্যাটাগরিতে। 

বিশেষজ্ঞরা বলছেন, মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ ২০০৯ সালে একটি কমিশন গঠন করলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে সেটি কার্যকর ভূমিকা রাখতে পারেনি। কমিশন পরিণত হয়েছে এক নামসর্বস্ব অধিকার সুরক্ষা প্রতিষ্ঠানে।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও নেপালেরও নিচে বাংলাদেশের অবস্থান। এমনকি পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরও রয়েছে বাংলাদেশের ওপরে।

১৯৯৮ সাল থেকে আন্তর্জাতিক মানবাধিকার সূচক প্রণয়ন করে আসছে জিএএনএইচআরআই। ২০১০ সাল থেকে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের পারফরম্যান্স মূল্যায়ন শুরু হয় এবং তখন থেকেই কমিশনটি ‘বি’ ক্যাটাগরিতে আটকে আছে। ২০১৫ সালে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হওয়ার আবেদন করা হলেও ‘প্যারিস নীতিমালা’র শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তা খারিজ হয়ে যায়।

কমিশনের দীর্ঘমেয়াদি অচলাবস্থা সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের একজন কর্মকর্তা জানান, প্যারিস নীতিমালার শর্ত পূরণ না হওয়ায় বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে। এর পেছনে কমিশনের নিজস্ব ভবন না থাকা ও আর্থিক স্বাধীনতার অভাব অন্যতম কারিগরি কারণ। তবে মূল সংকট ছিল আইনি ও কাঠামোগত।

ওই কর্মকর্তা বলেন, ‘আগের আইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সরাসরি তদন্ত করার কোনো এখতিয়ার কমিশনের ছিল না। কমিশন কেবল সরকারের কাছে প্রতিবেদন চাইতে পারত, যা মানতে সরকার বাধ্য ছিল না। কমিশনের হাতে কোনো নির্বাহী বা বিচারিক ক্ষমতাও ছিল না।’

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২