তিন মাসে ইউরোপে ৫৯৭ কোটি ডলারের পোশাক রপ্তানি বাংলাদেশের

ছবি সংগৃহিত।

চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপে ৫৯৭ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যেখানে ২০২৪ সালের একই সময়ে রপ্তানি ছিল ৪৬৩ কোটি ডলার। 

ফলে বছর ব্যবধানে রপ্তানি বেড়েছে ১৩৪ কোটি ডলার, আর প্রবৃদ্ধির হার ২৯ শতাংশ।

ইউরোপিয়ান পরিসংখ্যান দপ্তরের সবশেষ হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে  বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বাজারটিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে থাকা চীন রপ্তানি করে ৬৬৭ কোটি ডলার। দেশটির প্রবৃদ্ধি প্রায় ২৫ শতাংশ। রপ্তানিকারক দেশের তালিকায় কিছুটা পিছিয়ে থাকা ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলোতেও রয়েছে ধারাবাহিক প্রবৃদ্ধি। 

তবে তৃতীয় স্থানে থাকা তুরস্কের রপ্তানি ৪ শতাংশ কমে নেমেছে ২৩৬ কোটি ডলারে। তিন মাসে বিশ্ববাজার থেকে ২ হাজার ৪৬৫ কোটি ডলারের পোশাক আমদানি করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ গুলো। যেখানে প্রবৃদ্ধি প্রায় ১৭ শতাংশ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২