গঙ্গার পানি চুক্তি নিয়ে যৌথ বৈঠকে ভারতে যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল

ছবি সংগৃহিত।

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি চুক্তি সম্পাদনের জন্য সোমবার (৩ মার্চ) কলকাতায় যাচ্ছেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। পাঁচ দিনের সফরে তারা কলকাতায় পানি চুক্তি সংক্রান্ত বৈঠক করা ছাড়াও ফারাক্কা বাঁধ পরিদর্শন করবেন। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন। 

সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে প্রতিনিধি দলটি কলকাতায় পৌঁছানোর পরই ফারাক্কা বাঁধ পরিদর্শনে যাবে। ৪ মার্চ তারা ফারাক্কায় জল প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান সরজমিনে খতিয়ে দেখবেন তারা। ৬ ও ৭ মার্চ কলকাতায় একটি পাঁচতারকা হোটেলে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হবে।

ইতিমধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র কমিশনার আরআর সাম্ভারিয়া পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থকে লেখা চিঠিতে বলেছেন, বাংলাদেশের প্রতিনিধি দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে।

ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে কার্যকর পানি চুক্তিটি ১৯৯৬ সালে স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির তিরিশ বছরের মেয়াদ আগামী বছর শেষ হবে। চুক্তি সম্পাদনের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। গত বছর পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ভারত সফরে এসে গঙ্গা জল চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২