সরকারি প্লট ও ডিউটি ফ্রি গাড়ি নেবেন না বিএনপির সংসদ সদস্যরা

ছবি : সংগৃহীত।

সরকারিভাবে কোনো প্লট ও ডিউটি ফ্রি গাড়ি নেবেন না বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদীয় দলের প্রথম সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। 

এর আগে, শপথ গ্রহণ করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।  সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিন ধাপে অনুষ্ঠিত হবে শপথগ্রহণ। 

এদিকে, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও এখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। 

কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেয়া যাবে।’

তবে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে ১১ দলীয় জোটের সদস্যরা কোনো শপথই নেবেন না বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  জামায়াতের একজন সিনিয়র নেতা এ তথ্য জানান।

প্রসঙ্গত, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বিকেলেই নতুন মন্ত্রিসভাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চতুর্থবারের মতো সরকার গঠন করছে। 

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় একজন ক্ষমতায় আসছেন। তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন দেশের রাষ্ট্রপতি এবং মা খালেদা জিয়া ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী হয়েই মা-বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মির্জা আব্বাস ও রিজভীসহ ১০ উপদেষ্টা নিয়োগ

সিরাজগঞ্জে মামা মন্ত্রী, ভাগ্নে প্রতিমন্ত্রী

দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ

জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ

নিরঙ্কুশ জয়ে ক্ষমতায় বিএনপি, রাষ্ট্রপতি পদে কার আসন দৃঢ়

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের

প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান

মন্ত্রীদের শপথ অনুষ্ঠান শুরু

১০

শপথ নিল জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা

১১

২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

১২