লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডন পৌঁছানোর আগে প্রায় দীর্ঘ আট ঘণ্টার ভ্রমণে দোহায় যাত্রাবিরতি করেন বিএনপি চেয়ারপারসন।

কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাৎ করে চেয়ারপারসনের শারীরিক খোঁজখবর নেন। এর আগে খালেদার লন্ডন যাত্রা ঘিরে বিকেল থেকেই দলে দলে নেতাকর্মীরা গুলশানে জড়ো হতে থাকেন। সন্ধ্যার পর খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানসহ বিমানবন্দরের পথে রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন স্তরের মানুষ জড়ো হন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পতাকা বৈঠকেও মেলেনি ফল, ঝুলছে পুশইনের শিকার ১২ জনের ভাগ্য

রাউজানে গুলি করে যুবদল নেতাকে হত্যা

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত

নাঈমকে মারধরের ঘটনায় ক্রিকেটারদের ক্ষোভ, বিসিবির কড়া প্রতিক্রিয়া

বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ হাব: পররাষ্ট্রমন্ত্রী

হামে নিভে গেল আরও ৫ প্রাণ, মৃত্যু সাড়ে ৬শ’ ছুঁইছুঁই

চুয়াডাঙ্গায় ইউপি সচিবসহ আটক ৩, মাদক জব্দ

বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান

হাইকোর্টে দ্রুত শুনানির তালিকায় আছিয়া-নুসরাতের মামলা

মাদকদ্রব্যসহ চুয়াডাঙ্গার নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিবসহ ৩ জন আটক

১০

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১১

বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২