৩৯ বছরে থিম সং পেলো বিকেএসপি

ছবি: সংগৃহীত

বিকেএসপির গত ৩৯ বছরেও অফিশিয়াল কোনো থিম সং ছিল না। ‘এসো স্বদেশের পতাকা উড়াই’ এই শিরোনামে গানটির মধ্য দিয়ে প্রথমবারের মতো বিকেএসপির জন্য কোনো গান তৈরি হলো।

গানটি একসঙ্গে গাইলেন বেলাল খান, কণা, মৌমিতা নদী ও সজীব দাস। গান নিয়ে বেলাল খান বলেন, ‘এই গান করাটা আমার জন্য আনন্দের। কারণ, বিকেএসপি দেশের একমাত্র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান। শৈশব থেকে দেখেছি, এখানে খেলাধুলা ও পড়ালেখার চমৎকার সমন্বিত কার্যক্রম রয়েছে। এই সুযোগ বহু তরুণকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলোয়াড় হিসেবে বেড়ে উঠতে সহায়তা করেছে। তারাই কিন্তু পরবর্তী সময়ে গৌরব বয়ে এনেছে। ভালো লাগছে তাদের জন্য গানটি করতে পেরে।’

প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘এই গানে বিকেএসপির ইতিহাস, গৌরব, বিশ্ব ক্রীড়ামঞ্চে জাতীয় পতাকা উড়ানোর স্বপ্ন, প্রত্যয় ও বহুমুখী কার্যক্রম তুলে ধরা হয়েছে। দেশের বর্তমান ও অনাগত প্রজন্ম স্বপ্নচারী হয়ে উঠবে এই থিম সংয়ের মাধ্যমে। আমার বিশ্বাস, এই থিম সং বিকেএসপির প্রতিটি ক্যাডেটকে আরও দৃঢ়প্রত্যয়ী এবং দেশপ্রেমে উজ্জীবিত করবে, একদিন তারাই স্বদেশের পতাকা ওড়াবে অলিম্পিকসহ বিশ্ব ক্রীড়াঙ্গনে।’

চন্দন রায় চৌধুরীর পরিচালনায় থিম সংয়ের ভিডিও চিত্রে মডেল হয়েছেন খ্যাতিমান ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস, ফুটবলার মুরসালিন, মামুনুল হক, ঋতুপর্ণা চাকমা, হকি খেলোয়াড় জিমি, দ্রুততম মানবী শিরিন, আসিফসহ বিকেএসপির একঝাঁক সাবেক ও বর্তমান খেলোয়াড়।

গানটির সুর করেছেন বেলাল খান। সংগীত আয়োজন করেছে সজীব দাস। গানটির কথা লিখেছেন নীহার আহমেদ এবং বিকেএসপির ক্রীড়া কলেজের শিক্ষকেরা। আগামীকাল গানটি বিকেএসপির অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ পাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২